নির্বাচননির্বাচন

নারী শক্তিতে চাঙা ঈশ্বরগঞ্জের নির্বাচনী মাঠ

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো অঞ্চল ভিত্তিক পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের মন জয়ে মাঠে নেমেছেন প্রার্থীরা। ভোটার সংখ্যায় নারী-পুরুষ প্রায় সমান হলেও বাস্তবতায় নারীরা এখনো নানামুখী বৈষম্য, রক্ষণশীল মানসিকতা ও নাগরিক সুবিধার অভাবে পিছিয়ে রয়েছেন—এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।

ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ব্যস্ততা। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের কাছে পৌঁছাতে নতুন কৌশল গ্রহণ করছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় নারী ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগে এগিয়ে এসেছেন প্রার্থীদের স্ত্রীরাও। দিনরাত পাড়া-মহল্লার ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন তারা।

এমন উদ্যোগে নারী ভোটারদের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক সাড়া। প্রার্থীদের স্ত্রীদের সরব উপস্থিতি ভোটের মাঠে তৈরি করেছে নতুন মাত্রা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন তাঁর সহধর্মিণী ফারহানা রিফাত। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন অলিগলি, পাড়া-মহল্লায় উঠান বৈঠক ও ঘরোয়া সভার মাধ্যমে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।

মাজেদপত্নীকে কাছে পেয়ে নারী ভোটাররা বিশেষভাবে উজ্জীবিত ও আপ্লুত হচ্ছেন বলে জানা গেছে। এতে ধানের শীষ প্রতীকের প্রতি নারী ভোটারদের আগ্রহ ও সমর্থন ক্রমেই বাড়ছে।

উঠান বৈঠকগুলোতে হাজার হাজার নারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় ফারহানা রিফাত বলেন, “আমার স্বামী আপনাদের সুখে-দুঃখে, আপদ-বিপদে সব সময় পাশে ছিলেন। আওয়ামী লীগের দুর্যোগের সময়ও তিনি আপনাদের ছেড়ে যাননি। আপনাদের কাছে দোয়া ছাড়া নেওয়ার মতো কিছুই নেই। তিনি একজন উদার মনের মানুষ। একবার সুযোগ দিয়ে দেখুন—এই মানুষটি আপনাদের জন্য কী করতে পারেন।”

নারী ভোটারদের সঙ্গে এমন আন্তরিক যোগাযোগ ও অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, নারী ভোটারদের সক্রিয় সম্পৃক্ততা নির্বাচনের ফলাফলেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

নারী শক্তিতে চাঙা ঈশ্বরগঞ্জের নির্বাচনী মাঠ

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত