রাজনীতিরাজনীতি

মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ মামলায় ধুনটে ইউনিয়ন আ’লীগের আহ্বায়ক আটক

গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান

বগুড়ার ধুনটে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ ফেজ-২ এর আওতায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো. মনিরুজ্জামান (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মনিরুজ্জামান ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের শেহলিয়াবাড়ী গ্রামের মৃত বাহাজ উদ্দিন শেখের ছেলে। তিনি গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৩ জানুয়ারি) রাতে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গণি ও এসআই মো. হায়দার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বাঁশপাতা গ্রামের নূরজ্জামান শেখের ছেলে যুবদল নেতা রাজু আহম্মেদ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা (এফআইআর নম্বর ৭ এবং জিআর নম্বর ২২৭) দায়ের করেন।

মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। মামলায় গ্রেপ্তারকৃত মনিরুজ্জামানের বিরুদ্ধে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, মামলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ মামলায় ধুনটে ইউনিয়ন আ’লীগের আহ্বায়ক আটক

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ ফেজ-২ এর আওতায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো. মনিরুজ্জামান (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মনিরুজ্জামান ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের শেহলিয়াবাড়ী গ্রামের মৃত বাহাজ উদ্দিন শেখের ছেলে। তিনি গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৩ জানুয়ারি) রাতে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গণি ও এসআই মো. হায়দার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বাঁশপাতা গ্রামের নূরজ্জামান শেখের ছেলে যুবদল নেতা রাজু আহম্মেদ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা (এফআইআর নম্বর ৭ এবং জিআর নম্বর ২২৭) দায়ের করেন।

মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। মামলায় গ্রেপ্তারকৃত মনিরুজ্জামানের বিরুদ্ধে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, মামলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত