নির্বাচননির্বাচন

ময়মনসিংহ -৫, মুক্তাগাছা আসনে একই গ্রামের দুই রত্ন

জেলা পরিষদ সম্মেলন কক্ষ ময়মনসিংহ

আজ শনিবার (৩ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এই আসনে বিএনপি প্রার্থী জাকির হোসেন বাবলু, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা রেজাউল করিম,

ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সিরাজুল ইসলামের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে মাননীয় জেলা প্রশাসক মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলে সেখানে উপস্থিত নেতাকর্মীদের মাঝে স্বস্তি ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়। মনোনয়ন বৈধ ঘোষণার পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াত প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ।

মনোনয়ন যাচাই-বাছাই এর সময় ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে সহমর্মিতা ও নৈতিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন বিএনপি ও জামায়াতের দুই প্রার্থী।বাংলাদেশ জামায়াত ইসলামির প্রার্থী এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ,সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, এবং বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য- মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি। বাংলাদেশ ‍সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) প্রার্থী জাকির হোসেন বাবলু, প্রয়াত সাবেক জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী এ.কে.এম মোশারফ হোসেনের ছোট ভাই। তাদের গ্রামের বাড়ি একই গ্রাম ও একই ইউনিয়নে। তাড়া ৫নং বাশাটি ইউনিয়নের পয়ারকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা। এই দুই প্রার্থীর একজন থেকে অন্যজনের বাড়ির দূরত্ব প্রায় ৫০০ মিটার।

মুক্তাগাছা উপজেলা থেকে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ হিসেবে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। 

এলাকার জনগণের প্রত্যাশা এবারের মুক্তাগাছা উপজেলা নির্বাচন হবে খুবই উৎসবমুখর পরিবেশে ভোটারদের মুখে হাসির আমেজ বইছে। 

এলাকার লোকজন মনে করেন যারাই বিজয়ী হবে তারাই মুক্তাগাছার উন্নায়নে সর্বোচ্চ ভূমিকা পালন করবেন। মুক্তাগাছাকে একটি মডেল উপজেলা হিসাবে রুপান্তর করবেন। শিক্ষা, চিকিৎসা, মানুষের জান-মালের নিরাপত্তা , আইনের সুশাসন, সন্ত্রাস, মাদকমুক্ত মুক্তাগাছা আমাদের উপহার দিবেন।

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ময়মনসিংহ -৫, মুক্তাগাছা আসনে একই গ্রামের দুই রত্ন

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত