অন্যান্য
লালমনিরহাটে জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ উদযাপিত হয়েছে। “প্রযুক্তি ও উদ্ভাবন, কল্যাণ ও সমতায়, আস্থা রাখি সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান ও সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম। সভাপতিত্ব করেন উপপরিচালক ফজলুল হক।
বক্তারা সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও শক্তিশালী করতে প্রযুক্তির ব্যবহার ও সেবার পরিধি বিস্তারের ওপর গুরুত্ব আরোপ করেন। পরবর্তীতে কর্মমূল্যায়ন ভিত্তিক সম্মাননা প্রদান, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ ও উদ্যোক্তাদের আর্থিক অনুদান প্রদান করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬