রাজনীতিরাজনীতি

আমরা ঐক্যবদ্ধ থাকি,শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকিঃ তারেক রহমান

|
শেয়ার করুন
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক,দৈনিক পাবলিক ভয়েস ২৪। 

আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করাকে অন্যতম দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ বৃহস্পতিবার ১৮ ই সেপ্টেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।তারেক রহমান লিখেছেন "আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের কাছে; গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করছে।এই সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা"। 

তিনি বলেন "ইতোমধ্যে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ৭০০০-এরও বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।দুর্নীতি,চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন,আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন"।তারেক রহমান বলেন "বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না,তবে বাস্তবতার পরিপ্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য।শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়,বরং সেটিই আমাদের শক্তি"। বিএনপির পরিচয়কে সেবা,ন্যায় বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে গড়ে তুলতে চাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন "আমরা অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে আরও বেশি নারী,তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করছি যাতে জাতি আরও এগিয়ে যায় এবং রাজনীতি মানুষের সেবায় নিয়োজিত থাকে"।তারেক রহমান বলেন "সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি সব সময় আধুনিকায়নের পথে থেকেছে।শিক্ষা,স্বাস্থ্যসেবা,তরুণদের কর্ম-সংস্থান,জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতিসহ ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে দলের নীতিমালা গড়ে উঠেছে"। 

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন "আসুন,আমরা ঐক্যবদ্ধ থাকি,শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি।আমি যেমন আপনাদের প্রত্যেকের উপর আস্থা রাখি, আপনারাও তেমনি আমার উপর আস্থা রাখুন।তাহলেই গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল"।তিনি আরও বলেন "আমরা একসাথে প্রমাণ করবো যে বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা,স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গণআকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব, ইনশাআল্লাহ।

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

আমরা ঐক্যবদ্ধ থাকি,শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকিঃ তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত