আন্তর্জাতিকআন্তর্জাতিক

বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি জানালো ইরানের আইআরজিসি

ইরানের আইআরজিসি শুক্রবার জানিয়েছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডারে তারা হামলা চালিয়েছে। একে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে তেহরান।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডারে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি)। শুক্রবার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিশোধ হিসেবেই এই সামরিক অভিযান চালানো হয়েছে। এরপর এই হামলার দাবি করলো তারা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর হামলার মাধ্যমে এই সংঘাত শুরু হয়েছিল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টিতে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা আঘাত করেছে আইআরজিসি। উল্লেখ্য, সেপ্টেম্বরের শুরুর দিকেও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরান হামলা চালিয়েছিল। সেই ঘটনার পর এটিই তাদের বড় ধরনের কোনো হামলার দাবি।

উল্লেখ্য যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই সংঘাত গত ফেব্রুয়ারি থেকেই পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এর আগে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরান একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে। তবে সাম্প্রতিক এই ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Public Voice

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি জানালো ইরানের আইআরজিসি

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডারে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি)। শুক্রবার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিশোধ হিসেবেই এই সামরিক অভিযান চালানো হয়েছে। এরপর এই হামলার দাবি করলো তারা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর হামলার মাধ্যমে এই সংঘাত শুরু হয়েছিল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টিতে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা আঘাত করেছে আইআরজিসি। উল্লেখ্য, সেপ্টেম্বরের শুরুর দিকেও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরান হামলা চালিয়েছিল। সেই ঘটনার পর এটিই তাদের বড় ধরনের কোনো হামলার দাবি।

উল্লেখ্য যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই সংঘাত গত ফেব্রুয়ারি থেকেই পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এর আগে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরান একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে। তবে সাম্প্রতিক এই ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত