নির্বাচননির্বাচন

উলিপুর পান্ডুল ইউনিয়নে আর ইএমপি প্রকল্পে ১০ নারী শ্রমিক নির্বাচন হয়েছে।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৪ নং পান্ডুল ইউনিয়নে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরইএমপি) আওতায় লটারির মাধ্যমে ১০ জন নারী শ্রমিক নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

লটারিতে নির্বাচিত নারীরা হলেন—রিক্তা, শান্তনা, গোলাপি, জোসনা, নুরজাহান, খতেজা, শিউলি, সোনাভান, আনজু ও জাগ্রতী।

লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার, পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের পাশাপাশি গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের নির্ধারিত শর্ত অনুযায়ী, নির্বাচিত নারীরা প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কাজে যোগদান করবেন।

লটারির মাধ্যমে নারী শ্রমিক নির্বাচনের এ উদ্যোগে স্থানীয় নারীদের মধ্যে কর্মসংস্থানের নতুন আশার সঞ্চার হয়েছে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ নারীদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাঁদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Public Voice

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

উলিপুর পান্ডুল ইউনিয়নে আর ইএমপি প্রকল্পে ১০ নারী শ্রমিক নির্বাচন হয়েছে।

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৪ নং পান্ডুল ইউনিয়নে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরইএমপি) আওতায় লটারির মাধ্যমে ১০ জন নারী শ্রমিক নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

লটারিতে নির্বাচিত নারীরা হলেন—রিক্তা, শান্তনা, গোলাপি, জোসনা, নুরজাহান, খতেজা, শিউলি, সোনাভান, আনজু ও জাগ্রতী।

লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার, পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের পাশাপাশি গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের নির্ধারিত শর্ত অনুযায়ী, নির্বাচিত নারীরা প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কাজে যোগদান করবেন।

লটারির মাধ্যমে নারী শ্রমিক নির্বাচনের এ উদ্যোগে স্থানীয় নারীদের মধ্যে কর্মসংস্থানের নতুন আশার সঞ্চার হয়েছে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ নারীদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাঁদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত