জাতীয়
তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন বা কপ৩১-এর পার্শ্ববর্তী আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব নিয়ে বিশ্বনেতাদের ইতিবাচক মতামতের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীকে একজন ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বা রূপান্তরমূলক নেতা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে প্রধানমন্ত্রীর এই রূপান্তরমূলক ভূমিকা এবং গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা অত্যন্ত গুরুত্বসহকারে দেখছেন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসব বৈঠকে বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রশংসা করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ও আন্তর্জাতিক নানা বিষয়ে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।
তারেক রহমান এদিন উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট ছাড়াও পাকিস্তান, কুয়েত ও মলদোভার প্রধানমন্ত্রী এবং ওআইসি মহাসচিবের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। লন্ডনের মেয়রের সঙ্গেও প্রধানমন্ত্রীর বিশেষ বৈঠক হয়েছে, যেখানে লন্ডন প্রবাসী থাকাকালীন দীর্ঘ সময়ের সুবাদে মেয়রের আগ্রহের বিষয়টি উঠে এসেছে।
উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী আগামী বছরের যেকোনো সময়ে উজবেকিস্তান সফরের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন।
অন্যদিকে, চীনের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে জ্বালানি, ভারী শিল্প ও অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপন এবং বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর গড়ে তোলার বিষয়টি আলোচনায় প্রাধান্য পেয়েছে।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশ চীনের সহযোগিতা প্রত্যাশা করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই সংকট নিরসনে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উদ্যোগের পাশাপাশি একটি সুসমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা জরুরি। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে তিনি জানান। এতে রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। সিরিয়ার পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট। মুসলিম বিশ্বেও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ইতিবাচকভাবে তা বিবেচনা করবে।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আরও জানান, মালদ্বীপের প্রেসিডেন্ট দ্রুতই বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেছেন এবং ব্রাজিলের প্রেসিডেন্টকেও সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। ওআইসির মহাসচিবের সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। সবশেষে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘদিনের অবদান ও অভিজ্ঞতার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে স্বীকৃত বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬