অপরাধ
সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশ মাছের ব্যবসায়ী পরিচয়ে কম দামে ইলিশ মাছ সরবরাহের প্রলোভন দেখিয়ে বিকাশের মাধ্যমে শত শত মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতী গ্রামের উজ্জ্বল চন্দ্র দাসের বিরুদ্ধে। তিনি ওই গ্রামের নারায়ণ চন্দ্র দাস ও রাধা রানী দাসের ছেলে।
ভুক্তভোগীদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিচিত হয়ে নিজেকে ইলিশ মাছের ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন উজ্জ্বল চন্দ্র দাস। একপর্যায়ে বাজারমূল্যের তুলনায় কম দামে ইলিশ মাছ সরবরাহের আশ্বাস দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতেন। তাঁর কথায় বিশ্বাস করে অনেকেই বিকাশের মাধ্যমে অগ্রিম টাকা পাঠাতেন। কিন্তু টাকা পাঠানোর পর প্রতিশ্রুতি অনুযায়ী ইলিশ মাছ সরবরাহ না করে একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।
এ বিষয়ে একাধিক ভুক্তভোগী তাঁদের অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তাঁদের দাবি, একই কৌশলে বিভিন্ন সময়ে শত শত মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। গত দুই বছরেরও বেশি সময় ধরে উজ্জ্বল চন্দ্র দাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাঁর বর্তমান অবস্থান সম্পর্কেও কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা।
অভিযোগের বিষয়ে প্রকৃত ঘটনা জানতে সরেজমিন অনুসন্ধানে নামেন প্রতিবেদক। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত উজ্জ্বল চন্দ্র দাসের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতী গ্রামে যান তিনি। সেখানে উজ্জ্বল চন্দ্র দাসের পরিবারের সদস্য, বিশেষ করে তাঁর মা রাধা রানী দাসের সঙ্গে সরাসরি কথা বলেন প্রতিবেদক।
এ সময় ছেলের আর্থিক লেনদেন ও টাকা গ্রহণের বিষয়ে জানতে চাইলে রাধা রানী দাস বিষয়টি স্বীকার করেন বলে প্রতিবেদক জানান। তবে ছেলের নেওয়া টাকা বা আর্থিক লেনদেনের দায়ভার তিনি নিতে পারবেন না বলেও জানান।
শুধু পরিবারের সদস্যদের সঙ্গেই নয়, ঘটনার বিষয়ে স্থানীয় প্রতিবেশীদের সঙ্গেও কথা বলেন প্রতিবেদক। প্রতিবেশীদের বক্তব্যেও অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তথ্য পাওয়া যায়। একাধিক ভুক্তভোগীর বক্তব্য, পরিবারের সদস্যের সঙ্গে সরাসরি কথোপকথন এবং প্রতিবেশীদের দেওয়া তথ্য মিলিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এদিকে, ভুক্তভোগীরা উজ্জ্বল চন্দ্র দাসের বর্তমান অবস্থান ও তাঁর সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পেতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত উজ্জ্বল চন্দ্র দাসের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
M

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬