আন্তর্জাতিকআন্তর্জাতিক

সৌদির তেল পাইপলাইনে ফের হামলা: মদিনায় আগুন

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটেছে। সোমবার মদিনা এলাকায় এই হামলায় পাইপলাইনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় মদিনা এলাকায় এই হামলার ঘটনাটি ঘটে সোমবার (৯ নভেম্বর)। হামলার পরপরই পাইপলাইনের ওই অংশে সীমিত পরিসরে আগুনের সূত্রপাত হলেও দ্রুততম সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-এর মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

জ্বালানি মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, এই অনাকাঙ্ক্ষিত হামলায় কোনো ধরনের প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। এছাড়া পাইপলাইনের মূল কাঠামোগত নিরাপত্তা বজায় থাকায় এর স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে ঠিক কারা এই হামলার নেপথ্যে রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।

প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি আরব উপদ্বীপের মরুভূমি ভেদ করে লোহিত সাগরের উপকূলীয় ইয়ানবু বন্দরের সঙ্গে সংযুক্ত। হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনের জন্য এটি সৌদির কাছে এক অপরিহার্য পথ। বর্তমানে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার উত্তেজনার জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত থাকায় এই পাইপলাইনের গুরুত্ব কয়েক গুণ বেড়ে গেছে। বর্তমানে রিয়াদ প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই লাইনের মাধ্যমে ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে, যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ। প্রায় এক হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ (৭৪৫ মাইল) ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি আরব উপদ্বীপের মরুভূমির মধ্য দিয়ে বিস্তৃত।

এর আগেও সৌদি আরবের বিভিন্ন তেল শোধনাগার ও অবকাঠামো লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বারবার হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা বিভিন্ন সময়ে এ ধরনের হামলার দায় স্বীকার করলেও এবারকার ঘটনাটি বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। গত সেপ্টেম্বর মাসেও ড্রোন হামলার শিকার হওয়ার পর পাইপলাইনটি কিছুদিনের জন্য বন্ধ রাখতে হয়েছিল, যার জন্য ইরাক থেকে ড্রোন ছোড়া হয়েছিল বলে দাবি করেছিল সৌদি কর্তৃপক্ষ। চলমান আঞ্চলিক অস্থিরতা ও ইরান সমর্থিত জোটের সঙ্গে সংঘাতের আবহে গুরুত্বপূর্ণ এই জ্বালানি অবকাঠামোয় নতুন করে হামলার ঘটনা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সংকট আরো গভীর হচ্ছে।

Public Voice

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সৌদির তেল পাইপলাইনে ফের হামলা: মদিনায় আগুন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত