জাতীয়
জুলাই গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার (৯ নভেম্বর) তিনি এই প্রক্রিয়া শুরু করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তাদের হাতে আসা একটি চিঠির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই শেখ হাসিনার প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগ।
লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এই চিঠি পাঠিয়েছেন। এতে হাসিনার জন্য জরুরিভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। আইনজীবীদের দাবি, বর্তমান অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে। বাংলাদেশের নাগরিকত্বের অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক বাধ্যবাধকতা মেনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশের দূতাবাস বা ঢাকার কোনো সরকারি মহলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। ইতিমধ্যে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে এক মামলার রায়ে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আন্দোলনের সময় প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়।
শেখ হাসিনার দেশে ফেরার এই উদ্যোগ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং দলের অনেক নেতাকর্মী কারাগারে বন্দী। এছাড়া তাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কেও টানাপোড়েন দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, হাসিনার এই প্রত্যাবর্তনের চেষ্টা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো সমীকরণ তৈরি করতে পারে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬