আন্তর্জাতিকআন্তর্জাতিক

দায়িত্ব ছাড়ছেন না প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, আশ্বস্ত করল পেন্টাগন

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সরিয়ে দেওয়া নিয়ে গুঞ্জনের মাঝে পেন্টাগন জানিয়েছে, ট্রাম্পের মেয়াদের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালনে তিনি অটল রয়েছেন।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সরিয়ে দেওয়া হতে পারে এমন গুঞ্জন নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছে পেন্টাগন। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দিন পর্যন্ত নিজের দায়িত্ব পালনে হেগসেথ শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি কোনো অবস্থাতেই নিজের অবস্থান থেকে পিছিয়ে যাবেন না।

ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে পারনেল বলেন, রাজনৈতিক ফায়দা লুটতে চাওয়া অথবা কোনো অনিয়ম ছাড়াই ভুয়া তদন্ত শুরু করতে আগ্রহী রাজনীতিকদের চাপে দমে যাওয়ার পাত্র নন প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরও জানান, যুদ্ধ মন্ত্রণালয় আইন মেনেই সব কার্যক্রম পরিচালনা করছে এবং দেশের সংবিধান রক্ষার লড়াই চালিয়ে যাবে।

পারনেলের ভাষায়, ডেমোক্র্যাটদের সাজানো তদন্ত ও নানা হয়রানির হুমকি সত্ত্বেও পেন্টাগন প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নে অবিচল থাকবে। প্রতিরক্ষামন্ত্রী প্রতিদিন মার্কিন সেনাদের নেতৃত্ব প্রদান ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার কাজে নিজেকে নিয়োজিত রাখছেন।

এর আগে সিবিএস নিউজ একাধিক সূত্রের বরাতে জানিয়েছিল, পিট হেগসেথকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত কি না, তা নিয়ে ট্রাম্প তার উপদেষ্টাদের কাছে মতামত জানতে চেয়েছেন। এমন খবরের বিপরীতে পেন্টাগনের এই বক্তব্য বেশ গুরুত্ব বহন করছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করে সিবিএস নিউজ।

Public Voice

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


দায়িত্ব ছাড়ছেন না প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, আশ্বস্ত করল পেন্টাগন

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সরিয়ে দেওয়া হতে পারে এমন গুঞ্জন নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছে পেন্টাগন। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দিন পর্যন্ত নিজের দায়িত্ব পালনে হেগসেথ শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি কোনো অবস্থাতেই নিজের অবস্থান থেকে পিছিয়ে যাবেন না।

ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে পারনেল বলেন, রাজনৈতিক ফায়দা লুটতে চাওয়া অথবা কোনো অনিয়ম ছাড়াই ভুয়া তদন্ত শুরু করতে আগ্রহী রাজনীতিকদের চাপে দমে যাওয়ার পাত্র নন প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরও জানান, যুদ্ধ মন্ত্রণালয় আইন মেনেই সব কার্যক্রম পরিচালনা করছে এবং দেশের সংবিধান রক্ষার লড়াই চালিয়ে যাবে।

পারনেলের ভাষায়, ডেমোক্র্যাটদের সাজানো তদন্ত ও নানা হয়রানির হুমকি সত্ত্বেও পেন্টাগন প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নে অবিচল থাকবে। প্রতিরক্ষামন্ত্রী প্রতিদিন মার্কিন সেনাদের নেতৃত্ব প্রদান ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার কাজে নিজেকে নিয়োজিত রাখছেন।

এর আগে সিবিএস নিউজ একাধিক সূত্রের বরাতে জানিয়েছিল, পিট হেগসেথকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত কি না, তা নিয়ে ট্রাম্প তার উপদেষ্টাদের কাছে মতামত জানতে চেয়েছেন। এমন খবরের বিপরীতে পেন্টাগনের এই বক্তব্য বেশ গুরুত্ব বহন করছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করে সিবিএস নিউজ।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত