সিলেট
মৌলভীবাজারের রাজনগরে সোমবার মেছো বিড়ালসহ বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরভাগ ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বন অধিদপ্তর সহযোগিতা প্রদান করে এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স প্রচারের দায়িত্ব পালন করে। এছাড়া উত্তরভাগ ও ইন্দানগর চা বাগান কর্তৃপক্ষ যৌথভাবে এ আয়োজনের সমন্বয় করে।
উত্তরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিগেন্দ্র সরকার চঞ্চলের সভাপতিত্বে ও উত্তরভাগ চা বাগানের উপ-ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচকরা বন্যপ্রাণী, জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এসব বন্যপ্রাণী অপরিহার্য।
সভায় বক্তব্য রাখেন উত্তরভাগ ও ইন্দানগর চা বাগানের সিনিয়র ম্যানেজার লোকমান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান কবির আহমেদ ও জিতু মিয়া, ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ম্যানেজার শিমুল নাথ, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ ও সাংবাদিক আব্দুল আজিজ। বক্তারা বন্যপ্রাণী সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬