সিলেটসিলেট

কুলাউড়ায় হাজী সিরাজ উদ্দীনের ৪১তম ইছালে সওয়াব অনুষ্ঠিত

মৌলভীবাজারের কুলাউড়ায় মরহুম হাজী সিরাজ উদ্দীন আহমেদের ৪১তম ইছালে সওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রখ্যাত আলেম ও স্থানীয় বিশিষ্টজনেরা অংশ নেন।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছকাপনে হযরত শাহ শরফ উদ্দিনের (রহ.) বংশধর মরহুম হাজী সিরাজ উদ্দীন আহমেদের ৪১তম ইছালে সওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ছকাপন এলাকার বড়দল গ্রামের ঐতিহ্যবাহী আহমদ ভিলা পরিবার ও হাজী সিরাজ উদ্দীন আহমদিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন আব্দুল মালিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ হাসান চৌধুরী শাহান ফুলতলী। প্রধান বক্তা ছিলেন শিহাব উদ্দিন অলিপুরী। এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান শাহেদ এবং মুফতি আহসান উদ্দিন। মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী সিরাজ উদ্দীন আহমদ দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল জলিল, জোবায়ের আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে, অনুষ্ঠান উপলক্ষে আহমদ ভিলা পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

Public Voice

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


কুলাউড়ায় হাজী সিরাজ উদ্দীনের ৪১তম ইছালে সওয়াব অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছকাপনে হযরত শাহ শরফ উদ্দিনের (রহ.) বংশধর মরহুম হাজী সিরাজ উদ্দীন আহমেদের ৪১তম ইছালে সওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ছকাপন এলাকার বড়দল গ্রামের ঐতিহ্যবাহী আহমদ ভিলা পরিবার ও হাজী সিরাজ উদ্দীন আহমদিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন আব্দুল মালিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ হাসান চৌধুরী শাহান ফুলতলী। প্রধান বক্তা ছিলেন শিহাব উদ্দিন অলিপুরী। এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান শাহেদ এবং মুফতি আহসান উদ্দিন। মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী সিরাজ উদ্দীন আহমদ দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল জলিল, জোবায়ের আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে, অনুষ্ঠান উপলক্ষে আহমদ ভিলা পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত