জাতীয়জাতীয়

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৯৭০ রোগী

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩ জনে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩৮ হাজার ৮৯৯ জন।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৯৭০ জন রোগী। সোমবার (২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে সারা দেশে মোট ৪৩৩ জনের মৃত্যু হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯০০ জন, চট্টগ্রাম বিভাগে ২৫২ জন, খুলনা বিভাগে ২৯৪ জন, বরিশাল বিভাগে ১৮৩ জন এবং রাজশাহী বিভাগে ১৫৩ জন ভর্তি হয়েছেন।

এছাড়া ময়মনসিংহে ৯৫ জন, রংপুরে ৭১ জন ও সিলেট বিভাগে ২২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট এক লাখ ৩৮ হাজার ৮৯৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৩২ হাজার ৪৯৯ জন। বর্তমানে সারা দেশের হাসপাতালে ছয় হাজার ১৭ জন রোগী চিকিৎসাধীন আছেন।

গত কয়েক বছরের তথ্যে দেখা যায়, ২০২৫ সালে মোট এক লাখ দুই হাজার ৮৬১ জন আক্রান্ত ও ৪১৩ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২৪ সালে এক লাখ এক হাজার ২১৪ জন আক্রান্ত ও ৫৭৫ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা ছিল ২০২৩ সালে, যখন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত ও এক হাজার ৭০৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

Public Voice

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৯৭০ রোগী

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৯৭০ জন রোগী। সোমবার (২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে সারা দেশে মোট ৪৩৩ জনের মৃত্যু হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯০০ জন, চট্টগ্রাম বিভাগে ২৫২ জন, খুলনা বিভাগে ২৯৪ জন, বরিশাল বিভাগে ১৮৩ জন এবং রাজশাহী বিভাগে ১৫৩ জন ভর্তি হয়েছেন।

এছাড়া ময়মনসিংহে ৯৫ জন, রংপুরে ৭১ জন ও সিলেট বিভাগে ২২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট এক লাখ ৩৮ হাজার ৮৯৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৩২ হাজার ৪৯৯ জন। বর্তমানে সারা দেশের হাসপাতালে ছয় হাজার ১৭ জন রোগী চিকিৎসাধীন আছেন।

গত কয়েক বছরের তথ্যে দেখা যায়, ২০২৫ সালে মোট এক লাখ দুই হাজার ৮৬১ জন আক্রান্ত ও ৪১৩ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২৪ সালে এক লাখ এক হাজার ২১৪ জন আক্রান্ত ও ৫৭৫ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা ছিল ২০২৩ সালে, যখন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত ও এক হাজার ৭০৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত