সারাদেশসারাদেশ

গাজীপুরে বেতনের দাবিতে সড়ক অবরোধ: মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। রোববার ১ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধ শুরু করেন। এর প্রভাবে সফিপুর ও রতনপুরসহ আশপাশের কারখানার শ্রমিকরাও রাস্তায় নেমে আসেন। এর পরপরই সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা মহাসড়কের দিকে আসতে থাকেন।

বিক্ষোভের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, রোববার থেকেই বিজিবি সদস্যরা মাঠে কাজ শুরু করেছেন। তারা শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরের মতো সংবেদনশীল এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করবেন। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন তিনি। আপাতত ৫ প্লাটুন থাকার কথা রয়েছে। ইতোমধ্যে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে প্রয়োজন অনুযায়ী বিজিবি মোতায়েন থাকবে।

Public Voice

রোববার, ০১ নভেম্বর ২০২৬


গাজীপুরে বেতনের দাবিতে সড়ক অবরোধ: মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। রোববার ১ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধ শুরু করেন। এর প্রভাবে সফিপুর ও রতনপুরসহ আশপাশের কারখানার শ্রমিকরাও রাস্তায় নেমে আসেন। এর পরপরই সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা মহাসড়কের দিকে আসতে থাকেন।

বিক্ষোভের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, রোববার থেকেই বিজিবি সদস্যরা মাঠে কাজ শুরু করেছেন। তারা শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরের মতো সংবেদনশীল এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করবেন। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন তিনি। আপাতত ৫ প্লাটুন থাকার কথা রয়েছে। ইতোমধ্যে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে প্রয়োজন অনুযায়ী বিজিবি মোতায়েন থাকবে।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত