আন্তর্জাতিক
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে জ্বালানির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ যখন বিপর্যস্ত, তখন বড় তেল কোম্পানিগুলোর মুনাফার জোয়ার নিয়ে কড়া সমালোচনা করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে স্যান্ডার্স উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে এক্সনমোবিলের মুনাফা ১৩০ শতাংশ, শেভরনের ১৮৫ শতাংশ এবং শেলের মুনাফা প্রায় দ্বিগুণ হয়েছে।
স্যান্ডার্সের ভাষায়, শ্রমজীবী পরিবারগুলো যখন চরম অর্থকষ্টে হিমশিম খাচ্ছে, তখন এই বৃহৎ কোম্পানিগুলো তাদের পকেট কাটছে। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া হলো, তিনি এসব বিষয়ে পরোয়া করেন না।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬