সারাদেশ
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে নেত্রকোনার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি। শতভাগ অকৃতকার্য এসব প্রতিষ্ঠানের মধ্যে চারটি নন-এমপিও কলেজ এবং একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। জেলা শিক্ষা অফিসের প্রকাশিত সংশোধিত ফলাফলের তালিকা থেকে এই তথ্য জানা গেছে।
তালিকা অনুযায়ী শতভাগ অকৃতকার্য হওয়া পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো— কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ, কলমাকান্দার কলমাকান্দা মহিলা কলেজ, পূর্বধলার খলিশাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়, পূর্বধলার এম্বিশন মডেল কলেজ এবং একই উপজেলার জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ। জেলাজুড়ে উত্তীর্ণের চেয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান ও পাঠদান কার্যক্রম নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।
জেলা শিক্ষা অফিসের দেওয়া তথ্য মতে, নেত্রকোনা জেলার ১০টি উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় মোট ১৩ হাজার ৯১১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৮৭৩ জন এবং অকৃতকার্য হয়েছেন ৮ হাজার ৩৮ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৭০ জন পরীক্ষার্থী এবং গড় পাশের হার দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৯১ শতাংশ।
উপজেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাশের হার খালিয়াজুরীতে ৪৮ দশমিক ৮৯ শতাংশ। এরপর কেন্দুয়ায় ৪৯ দশমিক ৪৬ শতাংশ এবং নেত্রকোনা সদরে ৫১ দশমিক ৬৮ শতাংশ পাশের হার উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বারহাট্টা উপজেলায় পাশের হার সবচেয়ে কম, যা মাত্র ৩০ দশমিক ২০ শতাংশ।
ফলাফলের বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মুনমুন জাহান লিজা জানান, শতভাগ ফেল করা এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬