শিক্ষা
উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রকাশিত ফলাফলে এবারও দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। শনিবার (৩১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৫৫২ জন শিক্ষার্থীর মধ্যে ১৫৫১ জনই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৬১ জন শিক্ষার্থী। কলেজের সামগ্রিক পাশের হার দাঁড়িয়েছে ৯৯.৯৪ শতাংশ।
কলেজ কর্তৃপক্ষ জানায়, এবারের পরীক্ষায় মোট ১৫৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তবে পরীক্ষা চলাকালীন অসুস্থতার কারণে একজন শিক্ষার্থী সাতটি বিষয়ের পর আর পরীক্ষায় বসতে পারেনি, যার ফলে সে অকৃতকার্য হয়। প্রতিষ্ঠানটির বিজ্ঞান বিভাগ থেকে ১০৫৮ জন পরীক্ষা দিয়ে ৩৯৪ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৮০ জন এবং মানবিক শাখা থেকে ৩১১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল, যাদের সকলেই কৃতকার্য হয়েছে। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৬৯ জন এবং মানবিক শাখা থেকে ৯৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনে সক্ষম হয়েছে।
শিক্ষার্থীদের এমন সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের নিবিড় তদারকিকে বড় কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান জানান, নিয়মিত ক্লাস ও পরীক্ষা নেওয়ার পাশাপাশি গাইড টিচারের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বক্ষণিক তত্ত্বাবধান করা হয়েছে। পরীক্ষায় শতভাগ পাশের লক্ষ্য থাকলেও একজন শিক্ষার্থীর অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিথী রায় জানান, পরীক্ষার ফলাফল নিয়ে কিছুটা আতঙ্ক থাকলেও শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমে তারা ভালো করার আত্মবিশ্বাস পেয়েছিলেন। তবে বিশ্বাস ছিল আমিসহ আমার সহপাঠীরা ভালো ফলাফল অর্জন করব। নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটেরিয়াল, মাসিক পরীক্ষা, গাইড টিচারের মাধ্যমে সার্বক্ষণিক তত্ত্বাবধানসহ শিক্ষার্থীদের পাশাপাশি আমরা কঠোর পরিশ্রম করেছি।
প্রতিষ্ঠানের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করে গভর্নিং বডির সভাপতি ও প্রতিষ্ঠাতা আবদুল কাদির মোল্লা বলেন, এই অর্জন কেবল কলেজের নয়, এটি পুরো নরসিংদীবাসীর। উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি ধারাবাহিকভাবে ঈর্ষণীয় ফলাফল করে আসছে। এর আগে ২০০৮ সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে ঢাকা বোর্ড ও জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানটি শীর্ষস্থানসহ শতভাগ পাশের রেকর্ড গড়েছে। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর ২০০৮ সালে প্রথম ফলাফলে পাশের হার ৯৯%, ২০০৯ সালে শতভাগ পাশসহ ঢাকা বোর্ডে পঞ্চম এবং সমগ্র বাংলাদেশে ষষ্ঠ স্থান, ২০১০ সালে শতভাগ পাশসহ ঢাকা বোর্ডে চতুর্থ স্থান, ২০১১ সালে ঢাকা। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর ২০০৮ সালে প্রথম ফলাফলে পাশের হার ৯৯%, ২০০৯ সালে শতভাগ পাশসহ ঢাকা বোর্ডে পঞ্চম এবং সমগ্র বাংলাদেশে ষষ্ঠ স্থান, ২০১০ সালে শতভাগ পাশসহ ঢাকা বোর্ডে চতুর্থ স্থান, ২০১১ সালে ঢাকা বোর্ডে সপ্তম, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬