খেলাধূলাখেলাধূলা

গাজার শিশুদের সহায়তায় দেড় কোটি টাকা তুললেন ফুটবলার হামজা চৌধুরী

গাজার যুদ্ধপীড়িত শিশুদের চিকিৎসাসেবা ও জীবন রক্ষাকারী সহায়তার জন্য দাতব্য অনুষ্ঠানের মাধ্যমে ১ লাখ পাউন্ডের বেশি অর্থ সংগ্রহ করেছেন হামজা চৌধুরী।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

ফিলিস্তিনের গাজায় যুদ্ধপীড়িত শিশুদের জীবন বাঁচাতে ও জরুরি চিকিৎসাসেবার লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা ‘নুজুম স্পোর্টস’-এর সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশেষ দাতব্য অনুষ্ঠান থেকে তিনি ১ লাখ পাউন্ডের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার সমপরিমাণ অর্থ সংগ্রহ করেছেন। গত রোববার লন্ডনের টাওয়ার হ্যামলেটস টাউন হলে এই অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পেশাদার ক্রীড়াঙ্গনে মুসলিম অ্যাথলেটদের অধিকার রক্ষায় কাজ করা নুজুম স্পোর্টস এই আয়োজনে মুসলিম ক্রীড়াবিদদের স্বাক্ষরিত বিভিন্ন স্মারক ও সরঞ্জামের নিলামের ব্যবস্থা করে। এই নিলামে হামজা চৌধুরীর লেস্টার সিটির হয়ে এফএ কাপজয়ী জার্সি ৭ হাজার পাউন্ডে এবং কমিউনিটি শিল্ডজয়ী পদক ৩ হাজার পাউন্ডে বিক্রি হয়। আয়োজিত এই অনুষ্ঠানের টিকিট বিক্রির অর্থসহ পুরো সংগ্রহটি ‘চিলড্রেন নট নাম্বারস’ নামের সংস্থাকে দেওয়া হয়েছে। সংস্থাটি বর্তমানে গাজার গুরুতর আহত শিশুদের উন্নত চিকিৎসাসেবা এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছে।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হামজা। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা গাজার শিশুদের জন্য ১ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করতে পেরেছি। যারা সহযোগিতা করেছেন, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।’ সেই সঙ্গে গাজার মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি যোগ করেন, ‘স্বল্প সময়ে এই অর্জন আমার কাছে বিনীত মনে হলেও, জানি গাজার মানুষের বিশাল দুর্ভোগের বিপরীতে এটি অত্যন্ত সামান্য অবদান।’

দাতব্য কাজের পাশাপাশি মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করেছেন এই তারকা। আগামী ৫ই নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি না খেললেও, কোচ থমাস ডুলির ভাষ্যমতে ৯ই নভেম্বর থেকে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন। সবকিছু ঠিক থাকলে ১১ই নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে পারেন হামজা চৌধুরী।

Public Voice

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

গাজার শিশুদের সহায়তায় দেড় কোটি টাকা তুললেন ফুটবলার হামজা চৌধুরী

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত