সারাদেশ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পরপরই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। সকাল ৬টা ৪৫ মিনিটে চিলাহাটীর উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি মহেড়া স্টেশন অতিক্রম করার কিছু সময় পরেই দুর্ঘটনার কবলে পড়ে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫মিনিটে চিলাহাটীর উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯ টার দিকে মির্জাপুরের মহেড়া স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর একটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও রেলওয়ের একজন স্টাফ আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে, যা যাত্রীদের চরম দুর্ভোগে ফেলেছে। দুপুরে সংবাদটি লেখা পর্যন্ত রেল যোগাযোগ স্থবির অবস্থার মধ্যেই ছিল।
মহেড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রকিবুল হাসান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারে এরই মধ্যে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। লাইন সচল করে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬