ঢাকাঢাকা

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল

টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের একটি বগির চাকা লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়েছে।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস (৭৬৫) দুর্ঘটনার কবলে পড়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে ট্রেনটির শেষ বগির পেছনের অংশ লাইনচ্যুত হয়। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মহেড়া রেলস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

দুর্ঘটনার পরপরই ওই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মির্জাপুরের মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল রানা জানান, ট্রেনটি চিলাহাটির দিকে যাচ্ছিল। মহেড়া স্টেশন এলাকা অতিক্রম করার সময় বগিটি লাইনচ্যুত হয়ে পড়ে। এর ফলে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে। বগিটির চাকা এবং রেললাইনের কিছু অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, লাইনচ্যুত বগিটি রেখেই নীলসাগর এক্সপ্রেসটি তার গন্তব্যের দিকে রওনা দেয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়। উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিটি সরানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারের কাজ শুরু করে। পরে রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ পরিচালনা করে।

রেলওয়ে কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর থেকে সংশ্লিষ্ট এলাকায় রেল যোগাযোগ সচল রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহণেরও প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্থানীয় রেল কর্মকর্তারা।

Public Voice

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত