জাতীয়
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহী পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট এবং ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী স্পষ্ট করে বলেন, ময়নাতদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। আমরা সব তথ্য যাচাই-বাছাই করেই মন্তব্য করব।
এর আগে বুধবার বিকালে তুরাগ নদের উত্তরখান রাজাবাড়ী ঘাট সংলগ্ন এলাকা থেকে ওই অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। ৯৯৯-এ সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া খবরের ভিত্তিতে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং মৃতদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে নৌ-পুলিশের টঙ্গী ফাঁড়ি এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, বুধবার (২৮ অক্টোবর) বিকালে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি বজায় রাখা। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে সেই ভঙ্গুর অবস্থা কাটিয়ে পুলিশ বাহিনী ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে এবং নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করছে। এদিকে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণকে স্বস্তি প্রদান করা ও দেশে শান্তি প্রতিষ্ঠা করা। সেই সময়ের ভঙ্গুর অবস্থা থেকে ক্রমাণয়ে পুলিশ আজকে এই পর্যায়ে উন্নীত হয়েছে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬