অন্যান্য
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুলে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে শিশু শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধোয়ার সঠিক নিয়ম ও কৌশল হাতে-কলমে শেখানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধুনটের সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব। এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রুহুল আমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ম্যানেজার সরোয়ার হোসেন ও বিএনপি নেতা আকতার আলম সেলিম।
এ ছাড়া মানাস মিডিয়ার সম্পাদক ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষক আবু সুফিয়ান, মাহমুদা আকতার, ফাহমিদা নিগার ঝিনুক ও নূরে জান্নাতসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিশুদের স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করবে এবং সুস্থ জীবনযাপনে ভূমিকা রাখবে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬