অন্যান্যঅন্যান্য

সম্প্রীতির বন্ধনে ছাপড়হাটী বিএনপি: পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

ছবি: পাবলিক ভয়েজ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করার পাশাপাশি মণ্ডপগুলোতে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

গত (মঙ্গলবার) বিকেলে ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে তারা এই অনুদান ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

মণ্ডপ পরিদর্শনের সময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে যুগে যুগে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। দল-মত নির্বিশেষে আমরা সবাই এ দেশের নাগরিক। পূজায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সনাতন ধর্মাবলম্বীরা যাতে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে পাহারাদারের ভূমিকা পালন করছে।"

নেতৃবৃন্দ আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তারা সাধারণ মানুষের পাশে আছেন এবং যেকোনো পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।

আর্থিক সহায়তা ও শুভেচ্ছা পরিদর্শনের সময় মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপির এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

উক্ত মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, 

জনাব মাহমুদুল ইসলাম প্রামানিক (মাহমুদ) সদস্য সচিব, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি। 

এছাড়াও উপস্থিত ছিলেন  উপজেলা ও ছাপড়হাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্র দল, কৃষক দল, তাঁতী দল, জাসাস দল, এবং অঙ্গ-সহযোগী সংগঠনের  শীর্ষস্থানীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক

M

Public Voice

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সম্প্রীতির বন্ধনে ছাপড়হাটী বিএনপি: পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত