অপরাধঅপরাধ

কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধ, বৃদ্ধার ঘর ভাঙার অভিযোগ তিন নাতির বিরুদ্ধে

পাবলিক ভয়েস

নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধার বসতঘর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে তাঁর তিন নাতির বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে মোজাফরপুর ইউনিয়নের গগডা (তবিয়ারগাতী) গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন বৃদ্ধা নয়ন বানু।

নয়ন বানুর দাবি, জমির দলিলে তিন শতাংশের পরিবর্তে সাড়ে ১৭ শতাংশ জমি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তাঁর অভিযোগ, বিরোধের জের ধরে নাতি রায়হান, রকি ও মোস্তাকিম বসতঘরটি ভেঙে ফেলেছেন।

তবে রায়হানের দাবি, নতুন ঘর নির্মাণের জন্য পুরোনো ঘরটি ভাঙা হয়েছে। আপাতত দাদির থাকার জন্য অন্য ঘরের ব্যবস্থা রাখা হয়েছে।

মোজাফরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ আহমেদ জানান, জমি নিয়ে বিরোধের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এদিকে পেমই তদন্ত কেন্দ্রের এএসআই মো. ইকবাল হোসেন বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগামী মাসের ১৬ তারিখ আদালতে উভয় পক্ষকে তলব করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

Public Voice

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধ, বৃদ্ধার ঘর ভাঙার অভিযোগ তিন নাতির বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধার বসতঘর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে তাঁর তিন নাতির বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে মোজাফরপুর ইউনিয়নের গগডা (তবিয়ারগাতী) গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন বৃদ্ধা নয়ন বানু।

নয়ন বানুর দাবি, জমির দলিলে তিন শতাংশের পরিবর্তে সাড়ে ১৭ শতাংশ জমি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তাঁর অভিযোগ, বিরোধের জের ধরে নাতি রায়হান, রকি ও মোস্তাকিম বসতঘরটি ভেঙে ফেলেছেন।

তবে রায়হানের দাবি, নতুন ঘর নির্মাণের জন্য পুরোনো ঘরটি ভাঙা হয়েছে। আপাতত দাদির থাকার জন্য অন্য ঘরের ব্যবস্থা রাখা হয়েছে।

মোজাফরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ আহমেদ জানান, জমি নিয়ে বিরোধের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এদিকে পেমই তদন্ত কেন্দ্রের এএসআই মো. ইকবাল হোসেন বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগামী মাসের ১৬ তারিখ আদালতে উভয় পক্ষকে তলব করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত