ধর্মধর্ম

ফুলবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন

ফুলবাড়ীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তদের একাংশ।

কীর্তন, পূজা-অর্চনা ও মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা

দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সকালে ফুলবাড়ী কেন্দ্রীয় শিবমন্দিরে পূজা-অর্চনা ও নামসংকীর্তনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে নারী, পুরুষ ও শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী ভক্তরা অংশ নেন।

শোভাযাত্রাটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তদের কীর্তন, শঙ্খধ্বনি ও ধর্মীয় সংগীতে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন এলাকা।

আয়োজকরা বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। তাঁর জীবন ও আদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক শিল্পপতি আনন্দ কুমার গুপ্ত বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়ায়। শান্তিপূর্ণ পরিবেশে জন্মাষ্টমী উদযাপনে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

আয়োজনে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দিরের প্রতিনিধি ও ভক্তরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী ধর্মীয় কর্মসূচিকে ঘিরে ফুলবাড়ীতে উৎসবের আমেজ বিরাজ করে।

Public Voice

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ফুলবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত