বিএনপি
মাদক, জুয়া, অনলাইন জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে নেত্রকোনার কেন্দুয়ায় সর্বদলীয় ঐক্য পরিষদের উদ্যোগে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ১২ নম্বর রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, মাদক, জুয়া, অনলাইন জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। অপরাধী যে দলেরই হোক কিংবা যত বড় প্রভাবশালী ব্যক্তিই হোক—কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, এসব অপরাধমূলক কর্মকাণ্ড সমাজের নৈতিক ভিতকে দুর্বল করার পাশাপাশি তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে যারা জড়িত, তারা সুস্থ, স্বাভাবিক ও নিরাপদ সমাজব্যবস্থার জন্য হুমকিস্বরূপ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক মো. নুরুজ্জামান নুরু, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম এবং নেত্রকোনা-৩ আসনের জামায়াতের পরাজিত প্রার্থী অধ্যাপক খায়রুল কবির নিয়োগী।
এ সময় উপস্থিত ছিলেন সর্বদলীয় ঐক্য পরিষদ ও রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ভূঞা সুরুজ, সিনিয়র সহ-সভাপতি মুফতি এনামুল হক ফারুকী, সহ-সভাপতি ও রোয়াইলবাড়ি সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান, পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বিপ্লব, মো. সাইকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে একটি কার্যকর সামাজিক প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে ৫১ সদস্যবিশিষ্ট সর্বদলীয় ঐক্য পরিষদ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্পৃক্ততা জোরদার এবং অপরাধ প্রতিরোধে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করা হবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬