পরিবেশ ও জলবায়ু
বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কালবৈশাখী, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদির সঙ্গে নতুন করে দুর্যোগ হিসেবে যুক্ত হয়েছে বজ্রপাত।
গত কয়েক বছরে বাংলাদেশে বজ্রপাতে নিহতের সংখ্যা বেড়েছে অনেকগুন। বিশেষজ্ঞদের অভিমত গ্রামেগঞ্জে বেশি করে তালগাছ থাকলে সেগুলো বজ্রনিরোধক হিসেবে কাজ করে।
শনিবার সকালে ফুলবাড়ী উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়নের শিবপুর দেলদারের মোড় হতে গনিপুর আদিবাসী গ্রামের রাস্তা,বেজাই থেকে জলপাইতলি, জলপাইতলী বিজিবি ক্যাম্প থেকে শিবপুর চৌধুরীপাড়া পর্যন্ত তালবীজ বপন করা হয়।এছাড়াও খয়েরবাড়ী ইউনিয়নের ফুলবাড়ি টু আটপুকুর রাস্তার মোক্তারপুর থেকে খয়ারবাড়ি এলাকার সড়কের দুই পাশে সর্বমোট ৫শ ৫০টি তালবীজ বপন করে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।
প্রধান অতিথি হিসাবে জলপাইতলী বিজিবি কমান্ডার মহিদুল ইসলাম বলেন,বৈশ্বিকভাবেই আবহাওয়ার চেনাজানা ধরন বদলে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন হচ্ছে; যার ফলে বজ্রপাতের পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ঘটছে প্রাণহানির মতো ঘটনা। বজ্রপাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে তালবীজ বপনের মতো একটি মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য বসুন্ধরা শুভসংঘকে অসংখ্য ধন্যবাদ।
গণিপুর আদিবাসী গির্জার প্রধান গোপাল বলেন,আমাদের এলাকায় রাস্তার দুইধারে বসুন্ধরা শুভসংঘের ভাইয়েরা তালবীজ বপন করার জন্য ধন্যবাদ।উঁচু গাছপালা বজ্রনিরোধক হিসেবে কাজ করে। তালগাছ অনেক উঁচু হয়, তাই বেশি করে তালবীজ বপন করতে হবে। এই তালগাছ বৃদ্ধি পেলেই বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে।
তালবীজ বপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ'র ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি আনোয়ার সাদ্দাত মন্ডল, বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারন সম্পাদক আল-আমিন, দপ্তর সম্পাদক হাসানুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কৃষ্ণ রায়,কার্যকরী সদস্য সোহানুর রহমান সোহাগ,জীবন, ফিরোজ প্রমুখ। এছাড়াও স্থানীয় গ্রাম ডাক্তার শাহী ইমরান, পশু ডাক্তার রাসেল ইসলাম, নুর আলম, স্থানীয় বাসিন্দা আবু বক্কর, দিলদার,সাদ্দাম, মুন্না মোল্লা,প্রমুখ।
M

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬