পরিবেশ ও জলবায়ু
প্রকৃতি রক্ষা করি, পরিচ্ছন্ন দেশ গড়ি, সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি। উক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৮ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে স্কাউটসের আঞ্চলিক কার্যালয়, মুক্তাগাছায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।
এ সময় স্কাউটদের মাঝে গাছের চারা ও পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ করা হয়। জেলা প্রশাসক পরিচ্ছন্নতা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানান।
পরবর্তীতে World Vision-এর মুক্তাগাছা সাউথ এরিয়া প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।
উপজেলা পরিষদ হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রেজা মোঃ গোলাম মাসুম প্রধান উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন। এ সময় মাননীয় সংসদ সদস্য মহোদয়ের প্রতিনিধি হিসেবে জনাব হাবিবুর রহমান খান রতন, আহ্বায়ক, উপজেলা বিএনপি ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬