আইন-আদালতআইন-আদালত

শ্রীমঙ্গলে নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর বিজিবির জালে

আটককৃত সুশান্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪)–কে আটক করেছে বিজিবি।

গত রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীনে গুটিবাড়ী বিওপির একটি টহলদল মোংলামবস্তি চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

৫৫ বিজিবি'র অধিনায়কের বরাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুশান্ত চন্দ্র বিশ্বাসকে আটক করা হয়।

আটককৃত সুশান্ত কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রের বরাতে জানা গেছে, সুশান্ত প্রায় এক মাস ধরে কোনো অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ কারণে তার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছিল।

বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে সুশান্ত আরও জানান, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন। পরে এক দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন।

আটকের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তার নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল, নগদ ১২ হাজার ১৮৫ টাকা এবং ব্যক্তিগত ব্যবহৃত সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধার করা পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্তরেখা অতিক্রমের চেষ্টার অভিযোগে সুশান্ত চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

Public Voice

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর বিজিবির জালে

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত