জাতীয়জাতীয়

উলিপুরে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত।

কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য ছিল— “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা কে এম মাসুদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এআরডিও, বিআরডিবি মো. মোস্তফা।

সভায় বক্তব্য দেন আশার আলো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের উলিপুর শাখার সভাপতি মো. জহিরুল কবির, উপজেলা শিক্ষক কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম, উলিপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. গোলাম মোস্তফাসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা।

এ সময় উপস্থিত ছিলেন উলিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উলিপুর উপজেলা শাখার সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু, বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক শাখাওয়াত হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজসেবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় উলিপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, স্বপ্ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, বন্ধু সমবায় সমিতি লিমিটেড, আশার আলো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, কিসমত মালতিবাড়ী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, পান্ডুল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এবং ফিউচার ডেভেলপমেন্ট মাল্টিপারপাস সমবায় সমিতি লিমিটেডসহ বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, সমবায় আন্দোলন স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

তারা সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে সমবায়ীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

M

Public Voice

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

উলিপুরে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত।

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত