আন্তর্জাতিকআন্তর্জাতিক

শেখ হাসিনার আইনি অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে ৬ বৃটিশ আইনপ্রণেতার চিঠি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে তার আইনি সুরক্ষা নিশ্চিত করতে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দেশটির ছয় আইনপ্রণেতা।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে সামনে রেখে তার আইনি অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের কূটনৈতিক উদ্যোগ চেয়েছেন দেশটির ছয় আইনপ্রণেতা। একই সঙ্গে বাংলাদেশের বিচারব্যবস্থার রাজনৈতিক ব্যবহার বন্ধ, নিরপেক্ষ তদন্ত এবং রাজনৈতিক সহিংসতা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড ঠেকাতে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে তারা চিঠি দিয়েছেন। সম্প্রতি পাঠানো এ চিঠিতে স্বাক্ষর করেছেন বৃটিশ এমপি বব ব্ল্যাকম্যান, সাবেক ইউরোপীয় পার্লামেন্ট সদস্য চার্লস ট্যানকক এবং স্কটিশ পার্লামেন্টের সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান, অ্যালান ব্রাউন ও সিমাস লোগান।

চিঠির মূল দাবি ও বৃটিশ সরকারের কাছে প্রত্যাশা

বৃটিশ সংবাদমাধ্যম কমেন্ট সেন্ট্রালে গত ৪ নভেম্বর প্রকাশিত নিবন্ধে বব ব্ল্যাকম্যান জানান, সহকর্মী আইনপ্রণেতাদের নিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বাধীন তদন্ত ও ন্যায়বিচারের পাশাপাশি তার মানবাধিকার এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিতের গুরুত্ব তুলে ধরা হয়েছে। তারা স্পষ্ট করেছেন, শেখ হাসিনার জন্য দায়মুক্তি বা আগাম কোনো বিচারিক সিদ্ধান্ত চান না। চিঠিতে চারটি বিষয়ে উদ্যোগ চাওয়া হয়েছে

  • শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করার বিষয়ে লিখিত নিশ্চয়তা এবং আটকের ক্ষেত্রে নির্যাতন, গুম ও সহিংসতার ঝুঁকি থেকে সুরক্ষা।
  • তার পছন্দের আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও কার্যকর আইনি প্রতিকার নিশ্চিত করা।
  • জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) সহযোগিতায় বিচারপ্রক্রিয়া ও সংশ্লিষ্ট অভিযোগের স্বাধীন তদন্ত এবং পর্যবেক্ষণের ব্যবস্থা করা।
  • রাজনৈতিক সহিংসতা, প্রতিশোধ ও ভয়ভীতি বন্ধে একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপ আয়োজনে কূটনৈতিক সহযোগিতা দেওয়া।

বব ব্ল্যাকম্যানের নিবন্ধে ঢাকার বৃটিশ হাইকমিশনকে বাংলাদেশ সরকার, কূটনৈতিক মিশন এবং জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে যুক্তরাজ্যের পদক্ষেপের সময়সূচি লিখিতভাবে জানাতেও পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। এ রায়ের পর হিউম্যান রাইটস ওয়াচ বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ে উদ্বেগ জানায়। উল্লেখ্য, যুক্তরাজ্য সরকার নীতিগতভাবে সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে থাকে।

Public Voice

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার আইনি অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে ৬ বৃটিশ আইনপ্রণেতার চিঠি

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত