মাদকমাদক

আটপাড়ায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুইজনের কারাদণ্ড

সংগৃহীত

নেত্রকোণার আটপাড়া উপজেলায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ঘাগড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন ঘাগড়া মধ্যপাড়া গ্রামের মো. ফরেজ আলী (৭০) ও একই গ্রামের মো. ইয়াছিন মিয়া (২৮)। ফরেজ আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ইয়াছিন মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়।

নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল আটপাড়া থানার ঘাগড়া গ্রামে অভিযান চালায়। এ সময় অভিযুক্তদের নিজ দখলীয় বসতঘরে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অভিযোগে তাদের আটক করা হয়।

পরে ঘটনাস্থলে আটপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি দুই আসামিকে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Public Voice

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আটপাড়ায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুইজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত