অপরাধ
উলিপুরে ট্রাক ও ট্যাংলড়ী শাখার উদ্যোগে হামিদুল হত্যার খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। মানববন্ধনে ৪৮ ঘন্টার মধ্যে আসামি গ্ৰেফতারের দাবি জানিয়েছেন। জানা যায়, গত ১লা আগষ্ট সাদুল্যা গ্ৰামের নিরাশির পাথার সংলগ্ন এলাকায় একই গ্ৰামের বাসিন্দা মোঃ হামিদুল ইসলাম এর মৃত্যু দেহ রাস্তার পাশে উদ্ধার করে পুলিশ ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের পর থেকে এপর্যন্ত হত্যাকাণ্ডকে ঘিরে নানা জল্পনা কল্পনা সৃষ্টি হয়। হত্যার ১৩ দিন পেরিয়ে গেলেও আসামি গ্রেফতার সম্ভব হয়নি।এর সুবাদে গতকাল ১২ আগষ্ট ট্রাক ও ট্যাংলড়ী শাখার উদ্যোগে হামিদুল ইসলাম এর হত্যার বিচারের দাবীতে মানববন্ধন পালিত হয়েছে। মানববন্ধনে ট্রাক ও ট্যাংলড়ী শাখার সাবেক সভাপতি মোহাম্মদ আলী ৪৮ ঘন্টার মধ্যে আসামি গ্ৰেফতারের দাবি জানিয়েছেন। আরো বক্তব্য রাখেন,ট্রাক ও ট্যাংলড়ী কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ আয়নাল হক , ট্রাক শাখার উপজেলা সভাপতি মোঃ আব্দুল খালেক ও উলিপুর ট্রাক শাখার সাধারণ সম্পাদক মোঃ এরশাদুল ইসলাম সহ স্থানীয় সচেতন মহল। বক্তারা বলেন, অপরাধীরা যেন কোন ভাবেই পার না পায় ।সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করাসহ পরিবারের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে হব। মানববন্ধনে ছেলে হত্যার বিচার দাবিতে শোকে বাকরুদ্ধ মা। বক্তারা আরো বলেন, তথ্য প্রযুক্তির যুগে খুনের রহস্য উদঘাটনে কালক্ষেপণ করা হচ্ছে।অতি দ্রুত খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তা না হলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে।উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, থানায় একটি অখ্যাত মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক ধারণায় কৌশল গত কারনে রোড দুর্ঘটনার কথা বলা হলেও আসামি সনাক্তকরণের কাজ প্রায় অনেক দূর এগিয়ে। হতাশার কারন নেই, আসামিরা যতই শক্তিশালী হোক দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। আসামি গ্ৰেফতারের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ও শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬