অপরাধঅপরাধ

নেত্রকোনায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক পলাতক

নেত্রকোনার বারহাট্টায় ৩৩ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহেদ আলী (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বারহাট্টা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগীর পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

উপজেলার সাহতা ইউনিয়নের ডেমুরা গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম মোঃ জাহেদ আলী (২২)। তিনি একই গ্রামের নওয়াব মিয়ার ছেলে। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিন্ত করেন।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সূত্রে জানাগেছে, গত ২৮ জুলাই মঙ্গলবার দুপুর প্রায় দেড়টার দিকে অভিযুক্ত জাহেদ মিয়া কৌশলে ওই তরুণীকে কামাল মিয়ার বাড়ির রান্না ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরদিন ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে অভিযুক্তকে শনাক্ত করে ধর্ষণের ঘটনার কথা জানান। পরে ৩০ জুলাই ভুক্তভোগীর মা ফাতেমা আক্তার বাদী হয়ে বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী অভিযুক্তের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভুক্তভোগীর মা বলেন, আমি আমার মেয়েকে ৩০ বছর ধরে খুব যত্নে লালন-পালন করছি। প্রতিবন্ধী মেয়েটি আমাদের পরিবারের সবার আদরের। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অন্যদিকে, অভিযুক্তের মা ও স্ত্রী অভিযোগ স্বীকার স্বীকার করে তাদের বক্তব্যে বলেন, তারা ভুক্তভোগীকে বিয়ে করাতে রাজি আছেন।

বারহাট্টা থানার তদন্ত কর্মকর্তা শফিকুজ্জামান বলেন, এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে বলে আশা করা হচ্ছে।

M

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক পলাতক

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত