অন্যান্যঅন্যান্য

উলিপুরে সকল স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে গঠিত হলো 'উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম uvf'

উলিপুরে সকল স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে গঠিত হলো' উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম uvf'

 কুড়িগ্রামের  উলিপুর উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনকে একত্রিত করে গঠন করা হয়েছে ‘উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম (UVF)’। এটি উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম।

সম্প্রতি ঘোষিত আহ্বায়ক কমিটিতে স্টুডেন্টস ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশনের প্রতিনিধি মো. সাজ্জাদ হোসাইনকে আহ্বায়ক, বহুমুখী সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধি মোজাম্মিল বিল্লাহ মুরাদকে সদস্য সচিব এবং স্বপ্নীল বন্ধু সংঘের প্রতিনিধি মারুফ শেখ (প্রান্ত)-কে মুখ্য সংগঠক করা হয়েছে।

ফোরামে হেল্পিং হ্যান্ডস ফাউন্ডেশন, উলিপুর ব্লাড ডোনেট সোসাইটি, আফনান ফাউন্ডেশন, গ্রিন ভয়েস উলিপুর, বজরা রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠন, ইউনিভার্সাল স্টুডেন্ট যুব ফাউন্ডেশন, স্বপ্নীল বন্ধু সংঘসহ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা যুক্ত হয়েছেন।

ফোরামের নেতৃবৃন্দ জানান, রক্তদান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগে সহায়তা, পরিবেশ সংরক্ষণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মানবিক কার্যক্রমে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধিই এ ফোরামের মূল লক্ষ্য।

স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম (UVF) উপজেলার সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

উলিপুরে সকল স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে গঠিত হলো 'উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম uvf'

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

 কুড়িগ্রামের  উলিপুর উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনকে একত্রিত করে গঠন করা হয়েছে ‘উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম (UVF)’। এটি উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম।

সম্প্রতি ঘোষিত আহ্বায়ক কমিটিতে স্টুডেন্টস ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশনের প্রতিনিধি মো. সাজ্জাদ হোসাইনকে আহ্বায়ক, বহুমুখী সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধি মোজাম্মিল বিল্লাহ মুরাদকে সদস্য সচিব এবং স্বপ্নীল বন্ধু সংঘের প্রতিনিধি মারুফ শেখ (প্রান্ত)-কে মুখ্য সংগঠক করা হয়েছে।

ফোরামে হেল্পিং হ্যান্ডস ফাউন্ডেশন, উলিপুর ব্লাড ডোনেট সোসাইটি, আফনান ফাউন্ডেশন, গ্রিন ভয়েস উলিপুর, বজরা রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠন, ইউনিভার্সাল স্টুডেন্ট যুব ফাউন্ডেশন, স্বপ্নীল বন্ধু সংঘসহ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা যুক্ত হয়েছেন।

ফোরামের নেতৃবৃন্দ জানান, রক্তদান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগে সহায়তা, পরিবেশ সংরক্ষণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মানবিক কার্যক্রমে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধিই এ ফোরামের মূল লক্ষ্য।

স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম (UVF) উপজেলার সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত