চিত্র বিচিত্র
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন নব্বই দশকের চিত্রনায়িকা পলি। নির্বাচনের ফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে তিনি ভোটগ্রহণ প্রক্রিয়া ও কিছু ভোটারের আচরণ নিয়ে অভিযোগ তুলেছেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে পলি দাবি করেন, কিছু ভোটার অর্থের বিনিময়ে ভোট দিয়েছেন। তিনি লেখেন, যাঁরা তাঁর প্রাপ্য ভোট অন্যত্র দিয়েছেন, তাঁদের বিচার তিনি আল্লাহর কাছে ছেড়ে দিলেন।
এর আগে আরেকটি পোস্টে অভিনেত্রী রোজিনা-কে ট্যাগ করে পলি মন্তব্য করেন, শিল্পী সমিতি প্রকৃত শিল্পীদের জন্য নয়; তাঁর অভিযোগ, কিছু ভোটার অর্থের বিনিময়ে প্রভাবিত হয়েছেন। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
অন্য একটি পোস্টে পলি তাঁকে ভোট দেওয়া ১৪৪ জন ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে যাঁরা তাঁকে ভোট দেননি, তাঁদের প্রতিও ভালোবাসা জানান।
এবারের নির্বাচনে শিবা শানু–জয় প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পলি। চূড়ান্ত ফলে তিনি ১৪৪ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
এদিকে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিবা শানু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান পেয়েছেন ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয় নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।
শনিবার (৪ জুলাই) ভোররাতে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের তথ্যমতে, মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০টি ভোট পড়েছে। কার্যনির্বাহী পরিষদের ২১টি পদের বিপরীতে প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬