নির্বাচননির্বাচন

উলিপুরে ৩নং দুর্গাপুর ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা: এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উলিপুর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নুরেশ্বর আমিনিয়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ সিরাজুল ইসলাম -এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

​আজ ৩ জুলাই শুক্রবার সকাল ১০ টায় উলিপুর উপজেলার পাঁচ পীর ডিগ্রী কলেজ কার্যালয়ে দুর্গাপুর ইউনিয়নের কর্মী সভা ও সাধারণ সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়। ​উক্ত সভায় দুর্গাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ মজিবুর রহমান। ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ নুরুজ্জামান, ৬ নং ওয়ার্ড সেক্রেটারি ওসমান গনি মাস্টার, ৫ নং ওয়ার্ডের আব্দুস সালাম মাস্টার, ৪ নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ নুর ইসলাম, পল্লী চিকিৎসক ডাক্তার মোঃ হুমায়ুন কবির বেলাল এবং হোমিও ডাক্তার শফিকুর রহমান প্রমূখ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, ৩নং দুর্গাপুর

ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের অধিকার সুনিশ্চিত করতে মাওলানা সিরাজুল ইসলাম-এর মতো একজন যোগ্য, সৎ ও কর্মঠ নেতৃত্বের কোনো বিকল্প নেই।

​চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সিরাজুল ইসলাম বলেন, ৩নং দুর্গাপুর ইউনিয়নের জনগণ আমার শক্তি আপনারা যদি আমাকে সুযোগ দেন, তবে আমি এই ইউনিয়নকে একটি মডেল ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সেবক হয়ে আমি কাজ করে যেতে চাই।"

​তার এই প্রার্থিতা ঘোষণার পর থেকেই দুর্গাপুর ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমর্থকরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

Public Voice

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

উলিপুরে ৩নং দুর্গাপুর ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা: এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উলিপুর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নুরেশ্বর আমিনিয়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ সিরাজুল ইসলাম -এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

​আজ ৩ জুলাই শুক্রবার সকাল ১০ টায় উলিপুর উপজেলার পাঁচ পীর ডিগ্রী কলেজ কার্যালয়ে দুর্গাপুর ইউনিয়নের কর্মী সভা ও সাধারণ সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়। ​উক্ত সভায় দুর্গাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ মজিবুর রহমান। ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ নুরুজ্জামান, ৬ নং ওয়ার্ড সেক্রেটারি ওসমান গনি মাস্টার, ৫ নং ওয়ার্ডের আব্দুস সালাম মাস্টার, ৪ নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ নুর ইসলাম, পল্লী চিকিৎসক ডাক্তার মোঃ হুমায়ুন কবির বেলাল এবং হোমিও ডাক্তার শফিকুর রহমান প্রমূখ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, ৩নং দুর্গাপুর

ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের অধিকার সুনিশ্চিত করতে মাওলানা সিরাজুল ইসলাম-এর মতো একজন যোগ্য, সৎ ও কর্মঠ নেতৃত্বের কোনো বিকল্প নেই।

​চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সিরাজুল ইসলাম বলেন, ৩নং দুর্গাপুর ইউনিয়নের জনগণ আমার শক্তি আপনারা যদি আমাকে সুযোগ দেন, তবে আমি এই ইউনিয়নকে একটি মডেল ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সেবক হয়ে আমি কাজ করে যেতে চাই।"

​তার এই প্রার্থিতা ঘোষণার পর থেকেই দুর্গাপুর ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমর্থকরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত