বিদ্যুৎ
দেশের বিভিন্ন এলাকায় জুন ২০২৬ মাসের বিদ্যুৎ বিল অন্যান্য মাসের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি এসেছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে গ্রাহক পর্যায়ে জুন ২০২৬ মাসের বিদ্যুৎ বিল অতিরিক্ত হওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে। গ্রাহক হয়রানি কমাতে অভিযোগগুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব গ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিল পেয়েছেন বলে মনে করছেন, তারা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার কার্যালয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এছাড়া দ্রুত অভিযোগ জানাতে বিভিন্ন সংস্থার নির্ধারিত কল সেন্টার ও হটলাইন নম্বর ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।
হটলাইন নম্বরগুলো হলো—
- বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা: ১৬৯৯৯
- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): ১৬২০০
- বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (পবিবো): ১৬৮৯৯
- ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি): ১৬১১৬
- ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো): ১৬১২০
- নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো): ১৬৬০৩
- ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো): ১৬১১৭
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং অতিরিক্ত বিল সংক্রান্ত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
সরকারের পক্ষ থেকে গ্রাহকদের বিল সংক্রান্ত যেকোনো অসঙ্গতি বা অতিরিক্ত বিলের অভিযোগ দ্রুত জানিয়ে প্রয়োজনীয় সহায়তা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬