আইন ও পরামর্শআইন ও পরামর্শ

শ্রীমঙ্গলে মোবিলাইজেশন ড্রিলের বর্ণাঢ্য র‌্যালি

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু

সিলেট রেঞ্জ ডিআইজি দিকনির্দেশনায় মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল- কমলগঞ্জ) মোঃ ওয়াহিদুজ্জামান রাজু'র তত্ত্বাবধানে শ্রীমঙ্গল থানা পুলিশের অফিসার ও ফোর্স সদস্যদের নিয়ে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে থানা পুলিশ বিশেষ টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে। 

রবিবার (২২ জুন ) বিকালে থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানা কম্পাউন্ড থেকে ফোর্স মোবিলাইজেশন ড্রিলের বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলা সদর, গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, জনবহুল এলাকা এবং সীমান্তসংলগ্ন বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করার পাশাপাশি এসব স্থানে পরিচালিত হয় বিশেষ অভিযান। নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে কঠোর নজরদারিমূলক চেকপোস্ট। 

পুলিশের এ কার্যক্রমের আওতায় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই, অপরাধপ্রবণ এলাকায় বাড়তি নজরদারি এবং মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। 

পুলিশ সূত্র জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে পুলিশের সক্রিয় তৎপরতার ফলে এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। বিশেষ করে রাতের বেলায় পুলিশের টহল জনমনে বাড়তি নিরাপত্তাবোধ তৈরি করেছে। তাদের মতে, পুলিশের নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রমের কারণে এখন আগের চেয়ে অনেক বেশি স্বস্তিতে চলাফেরা করা যাচ্ছে।

জননিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে। 

মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। ফোর্স মোবিলাইজেশন ড্রিল উপলক্ষে আমাদের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে।

Public Voice

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে মোবিলাইজেশন ড্রিলের বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত