আইন ও পরামর্শআইন ও পরামর্শ

সাংবাদিকদের আইনি সহায়তায় গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আইনি জটিলতা মোকাবিলা এবং সদস্যদের আইনগত সহায়তা নিশ্চিত করতে দেশব্যাপী ‘সাওপ আইনজীবী পরিষদ’ গঠনের উদ্যোগ নিয়েছে সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)। সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি জেলা থেকে অন্তত তিনজন বা তার বেশি আইনজীবীকে নিয়ে এই পরিষদ গঠন করা হবে।

সাওপ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ বাড়ছে। এসব পরিস্থিতিতে সদস্য সাংবাদিকদের দ্রুত ও সমন্বিত আইনগত সহায়তা দিতে দেশব্যাপী আইনজীবীদের একটি নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনের প্রধান উপদেষ্টা বলেন, জেলা পর্যায়ে মনোনীত আইনজীবীরা সাংবাদিকদের আইনি পরামর্শ, মামলা-সংক্রান্ত দিকনির্দেশনা, আদালত-সংশ্লিষ্ট কার্যক্রমে সহযোগিতা এবং সাংবিধানিক ও পেশাগত অধিকার রক্ষায় ভূমিকা রাখবেন। প্রয়োজন অনুযায়ী তাঁরা কেন্দ্রীয় আইনজীবী টিমের সঙ্গেও সমন্বয় করবেন।

সাওপের ভাইস চেয়ারম্যানরা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে অনেক সাংবাদিককে বিভিন্ন ধরনের আইনি ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এ বাস্তবতায় সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী আইনগত সহায়তা কাঠামো গড়ে তোলা সময়ের দাবি।

সাওপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সংগঠনের অন্যতম অঙ্গীকার। তাঁর ভাষ্য, প্রতিটি জেলায় অভিজ্ঞ আইনজীবীদের সম্পৃক্ত করে একটি কার্যকর আইনগত সহায়তা ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে সদস্যরা যেকোনো আইনি সংকটে দ্রুত সহযোগিতা পান।

সংগঠন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে আইনজীবীদের নাম সংগ্রহের কাজ শুরু হয়েছে। যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয়ভাবে অনুমোদন দিয়ে ‘সাওপ আইনজীবী পরিষদ’-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে পরিষদের কার্যক্রম শুরু হবে।

সাওপের প্রেসিডিয়াম সদস্যরা আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগের মাধ্যমে সদস্য সাংবাদিকরা আরও নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন। একই সঙ্গে সাংবাদিকদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় পরিষদটি কার্যকর ভূমিকা রাখবে বলেও তাঁদের প্রত্যাশা।

Public Voice

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের আইনি সহায়তায় গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত