আইন ও পরামর্শ
নীলফামারীর সৈয়দপুর পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের কয়ানিজপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আবুল কাশেম বাদী হয়ে সৈয়দপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং- ৯৫৬, তারিখ- ১৬/০৬/২০২৬।
জিডি সূত্রে জানা যায়, সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর-মুন্সিপাড়া এলাকার আব্দুল কাদের (৩৫) ও ওয়াইজুল হক (৫৮)-এর বিরুদ্ধে অভিযোগ করেছেন আবুল কাশেম। অভিযোগে বলা হয়, নিয়ামতপুর মোড় এলাকায় অবস্থিত একটি জমি আবুল কাশেমের স্ত্রী আরজিনা বেগম ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন এবং সেখানে বসতবাড়ি নির্মাণ করেছেন।
অভিযোগ অনুযায়ী, গত ৮ জানুয়ারি ২০২৬ দুপুরে বিবাদীরা কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে ওই জমিতে নতুন করে নির্মাণকাজ শুরু করেন। এ সময় আরজিনা বেগম ঘটনাস্থলে গিয়ে কাজে বাধা দিলে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তিনি নীলফামারী আদালতে মামলা দায়ের করেন, যার মামলা নং- ১৫/২০২৬।
অভিযোগে আরও বলা হয়, গত ১২ জুন ২০২৬ দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিমবাগান রোড এলাকায় আবুল কাশেমকে পূর্ব বিরোধের জেরে বিবাদীরা গালিগালাজ ও ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
আবুল কাশেমের অভিযোগ, এ সময় তাকে বলা হয়— তার স্ত্রী কর্তৃক আদালতে দায়ের করা মামলা প্রত্যাহার না করলে তাকে ও তার স্ত্রীকে সময় সুযোগ মতো ক্ষতি করা হবে। এ ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬