সারাদেশসারাদেশ

খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ১৮০ দিনে ৬০ হাজার গাছ লাগানোর লক্ষ্য

খুলনা মহানগরীকে আরও সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর শহীদ হাদিস পার্কে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজায়নের মাধ্যমে একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে কেসিসি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি জানান, জাতীয় পর্যায়ে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীতে আগামী ১৮০ দিনের মধ্যে ৬০ হাজার গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে নগরবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারি প্রতিষ্ঠানের নয়, এটি সকল নাগরিকেরও দায়িত্ব। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

পরে তিনি শহীদ হাদিস পার্কে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা পরিবেশ সুরক্ষা এবং নগরীর জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং এর সফল বাস্তবায়নে সকলের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Public Voice

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ১৮০ দিনে ৬০ হাজার গাছ লাগানোর লক্ষ্য

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত