ক্যাম্পাসক্যাম্পাস

চবিতে ছাত্রদল সাধারণ সম্পাদকের হুমকির পর হল প্রভোস্টের পদত্যাগ

রাতেই বিক্ষোভে নেমেছে ছাত্রশিবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান কর্তৃক নিজগ্রুপের কর্মীকে হলে সিট না দেওয়ার কথা-কাটাকাটির পর হল প্রভোস্টের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন চবির সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল মান্নান।

সোমবার (৩১ আগষ্ট) রাত ৮টায় তিনি এ পদত্যাগ করেন। তবে পদত্যাগ পত্রে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

জানা গেছে, সোমবার দুপুরে সদ্য স্নাতকোত্তর শেষ করা চবি ছাত্রদল কর্মী রাশিদুল ইসলামের সিট বরাদ্দের জন্য সোহরাওয়ার্দী হলের প্রভোস্টের সঙ্গে ফোনালাপ করে ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। সম্প্রতি রাশিদুল ইসলাম স্নাতকোত্তর পরীক্ষা দিয়ে শিক্ষাজীবন শেষ করেছেন বলে জানা গেছে। কর্মীর ছাত্রত্ব না থাকা সত্ত্বেও চবি সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান প্রভোস্টকে আসন বরাদ্দ দেওয়ার জন্য বারবার অনুরোধ করতে থাকেন। এ নিয়ে এক পর্যায়ে তিনি হলের প্রভোস্টকে চাপাচাপির পর হুমকি দেন। তাদের কথোপকথনের অডিও ক্লিপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

চবির সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল মান্নান, আমি এসব বিষয়ে আর কিছু বলতে চাই না, আমি চাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত থাকুক। ছাত্র সংগঠনগুলো যেন সংঘর্ষে না জড়ায়। আমার পদত্যাগে কিছু আসে যায় না।

শিবিরের বিক্ষোভ কর্মসূচি: 

ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান কর্তৃক হল প্রভোস্টকে হুমকি প্রদানের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

সোমবার (৩১ আগস্ট) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড় থেকে সোহরাওয়ার্দী হলসহ স্যার এ.এফ রহমান হল ঘুরে আবার জিরো পয়েন্ট এসে বক্তব্যের মাধ্যমে মিছিল শেষ করে।

বিষয় : শিক্ষার্থী

Public Voice

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

চবিতে ছাত্রদল সাধারণ সম্পাদকের হুমকির পর হল প্রভোস্টের পদত্যাগ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান কর্তৃক নিজগ্রুপের কর্মীকে হলে সিট না দেওয়ার কথা-কাটাকাটির পর হল প্রভোস্টের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন চবির সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল মান্নান।

সোমবার (৩১ আগষ্ট) রাত ৮টায় তিনি এ পদত্যাগ করেন। তবে পদত্যাগ পত্রে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

জানা গেছে, সোমবার দুপুরে সদ্য স্নাতকোত্তর শেষ করা চবি ছাত্রদল কর্মী রাশিদুল ইসলামের সিট বরাদ্দের জন্য সোহরাওয়ার্দী হলের প্রভোস্টের সঙ্গে ফোনালাপ করে ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। সম্প্রতি রাশিদুল ইসলাম স্নাতকোত্তর পরীক্ষা দিয়ে শিক্ষাজীবন শেষ করেছেন বলে জানা গেছে। কর্মীর ছাত্রত্ব না থাকা সত্ত্বেও চবি সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান প্রভোস্টকে আসন বরাদ্দ দেওয়ার জন্য বারবার অনুরোধ করতে থাকেন। এ নিয়ে এক পর্যায়ে তিনি হলের প্রভোস্টকে চাপাচাপির পর হুমকি দেন। তাদের কথোপকথনের অডিও ক্লিপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

চবির সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল মান্নান, আমি এসব বিষয়ে আর কিছু বলতে চাই না, আমি চাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত থাকুক। ছাত্র সংগঠনগুলো যেন সংঘর্ষে না জড়ায়। আমার পদত্যাগে কিছু আসে যায় না।

শিবিরের বিক্ষোভ কর্মসূচি: 

ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান কর্তৃক হল প্রভোস্টকে হুমকি প্রদানের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

সোমবার (৩১ আগস্ট) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড় থেকে সোহরাওয়ার্দী হলসহ স্যার এ.এফ রহমান হল ঘুরে আবার জিরো পয়েন্ট এসে বক্তব্যের মাধ্যমে মিছিল শেষ করে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত