সারাদেশসারাদেশ

বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রানা

বগুড়ার ধুনটে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আমিনুল ইসলাম রানা (৪৭)কে দ্বিতীয় দফায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার গোসাইবাড়ী সাতমাথা মোড়ের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আমিনুল ইসলাম রানা উপজেলার চিতুলিয়া গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে ধুনট থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে গত বছরের ১০ ডিসেম্বর তিনটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হন তিনি।

মামলা সূত্রে আরও জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আমিনুল ইসলাম রানা আসামি। এছাড়া ২০২২ সালের ৩০ মে শহরের হোটেল আরাফাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে হামলা, মারধর ও ব্যানারে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলাতেও তাকে অভিযুক্ত করা হয়।

সবশেষ ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার বিএনপির দলীয় কার্যালয়ে কর্মীসভা চলাকালে ককটেল বিস্ফোরণ, নেতাকর্মীদের মারধর এবং কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলাতেও আমিনুল ইসলাম রানা আসামি।

দীর্ঘদিন ধরে চলমান এসব মামলার ধারাবাহিকতায় গত বছরের ১০ ডিসেম্বর প্রথমবার গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্ত হন তিনি। এবার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার করেছে পুলিশ।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার তদন্তে আমিনুল ইসলাম রানার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Public Voice

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত