ক্যাম্পাসক্যাম্পাস

চবিতে মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা, থাকছে মিশর-বাহরাইনের দুই স্কলার

৮ সেপ্টেম্বর

চবিতে মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা, থাকছে মিশর-বাহরাইনের দুই স্কলার
সংবাদ সম্মেলনে প্রফেসর ড. মোরশেদুল আলম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আগামী ৮ সেপ্টেম্বর ‘গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা-৫’ অনুষ্ঠিত হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোরশেদুল আলম নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, দেশি-বিদেশি বিভিন্ন স্কলার, শিক্ষাবিদ, সুফি গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এক স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি আগামী ৮ সেপ্টেম্বর ব্যবসায় অনুষদ অডিটোরিয়ামে মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর জীবন-দর্শন ও পবিত্র স্মৃতির স্মরণে এক স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, স্মারক বক্তৃতায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাহরাইনের কোর্ট অব ক্যাসেশন (সুপ্রিম কোর্ট)-এর ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম সুন্নি শরিয়াহ কোর্টের সাবেক প্রধান বিচারপতি ড. ইব্রাহিম আল-শেখ রশিদ আল-মুরাইখি। তিনি ‘Praise Dedicated to Prophet Muhammad (pbuh): Al-Madih al-Nabawi and its impact on Societies in the Gulf States’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন। বিশেষ বক্তা হিসেবে থাকবেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক দাওয়াহ অনুষদের সাবেক ডিন ও ধর্মতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জামাল ফারুক জিবরিল মাহমুদ। তিনি ‘The Position of Al Azhar Sharif on Sufism’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন।

তিনি আরো বলেন, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২জন এবং কলা অনুষদের আরও যেকোনো ২ বিভাগের অনার্সের সর্বোচ্চ রেজাল্টধারী ২ শিক্ষার্থীকে ২০ হাজার করে মোট ৮০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মোরশেদুল আলম। স্বাগত বক্তব্য রাখবেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (DIRI)-এর ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান শাহজাদা সৈয়দ ইরফানুল হক।

উল্লেখ্য আগামী ১০ সেপ্টেম্বর একই বিভাগের উদ্যোগে ইতিহাস একাডেমি, ঢাকার সহযোগিতায় চবি ক্যাম্পাসে ‘প্রফেসর ড. কে এম মোহসীন স্মারক বক্তৃতা’ অনুষ্ঠিত হবে।

বিষয় : শিক্ষার্থী

Public Voice

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

চবিতে মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা, থাকছে মিশর-বাহরাইনের দুই স্কলার

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত