সারাদেশসারাদেশ

ইসলামী ব্যাংক নিয়ে উদ্বেগ, খুলনায় গ্রাহকদের মানববন্ধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণ এবং ব্যাংকের সেবার মানোন্নয়নের দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকালে নগরীর ডাকবাংলো এলাকায় ইসলামী ব্যাংক খুলনা শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ খুলনার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

একই সময়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবিতে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত কলম বিরতি পালন করেন বলে জানা গেছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গ্রাহক সমন্বয় পরিষদ খুলনার নেতা মাহফুজুর রহমান। কর্মসূচি পরিচালনা করেন ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক মেহেদী হাসান। এতে বিভিন্ন ব্যবসায়ী, গ্রাহক, শেয়ারহোল্ডার ও স্থানীয় নাগরিকরা অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে গ্রাহক ও আমানতকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের সুশাসন, জবাবদিহিতা এবং স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হওয়ায় অনেক গ্রাহক প্রয়োজনীয় সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। পাশাপাশি আমানতের নিরাপত্তা নিয়েও সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

তারা অবিলম্বে চেয়ারম্যানের অপসারণ, আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকের সেবার মান উন্নয়নের দাবি জানান। বক্তাদের মতে, গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মানববন্ধনে উপস্থিত গ্রাহকরা বলেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখা না গেলে সাধারণ আমানতকারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেন অংশগ্রহণকারীরা।

Public Voice

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংক নিয়ে উদ্বেগ, খুলনায় গ্রাহকদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত