অন্যান্য
পাবনার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি আরিচা–কাজিরহাট–দৌলতদিয়া “Y” আকৃতির পদ্মা–যমুনা বহুমুখী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় পাবনার কাজিরহাট ঘাট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে পাবনা জেলা উন্নয়ন ফোরাম।মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেতুটি নির্মিত হলে পাবনাসহ আশেপাশের জেলার ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিল্প ও যাতায়াত ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে সময় ও অর্থ সাশ্রয়ের মাধ্যমে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তারা।বক্তারা আরও বলেন, বহু বছর ধরে এ অঞ্চলের মানুষ একটি টেকসই যোগাযোগ ব্যবস্থার অপেক্ষায় রয়েছে।
ফেরি নির্ভরতা কমিয়ে আধুনিক সেতু নির্মাণ এখন সময়ের দাবি। তাই দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানিয়ে মনববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
এসময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সেতু নির্মাণের দাবি তুলে ধরেন।পাবনাবাসীর প্রত্যাশা, দেশের উন্নয়নের ধারাবাহিকতায় এই গুরুত্বপূর্ণ সেতু প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে এবং বদলে যাবে পুরো অঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক চিত্র।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬