অগ্নিকান্ডঅগ্নিকান্ড

ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ড: শর্টসার্কিটে দুই বিধবার ঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৫ লাখ

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘরের পাশে বসে আর্তনাদ করছেন ক্ষতিগ্রস্ত রুলি বেওয়া

বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বিধবার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রবিবার (৪ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের বড়িয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল কালাম আজাদের স্ত্রী নাসিমা বেওয়ার বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আরও ভয়াবহ রূপ নেয় এবং দ্রুত পুরো ঘরটি গ্রাস করে ফেলে।

আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চাল ও নগদ অর্থসহ সবকিছু পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত নাসিমা বেওয়া জানান, ঘটনার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। পরে ফিরে এসে দেখেন তার পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তিনি দাবি করেন, তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে মেয়ের জামাইয়ের বিদেশ থেকে পাঠানো নগদ অর্থও ছিল।

একই অগ্নিকাণ্ডে পাশের বাড়ির মরহুম ছাইফুল ইসলামের স্ত্রী রুলি বেওয়ার বসতঘরও পুড়ে যায়। তার প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার দুটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

এদিকে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Public Voice

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ড: শর্টসার্কিটে দুই বিধবার ঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৫ লাখ

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বিধবার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রবিবার (৪ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের বড়িয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল কালাম আজাদের স্ত্রী নাসিমা বেওয়ার বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আরও ভয়াবহ রূপ নেয় এবং দ্রুত পুরো ঘরটি গ্রাস করে ফেলে।

আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চাল ও নগদ অর্থসহ সবকিছু পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত নাসিমা বেওয়া জানান, ঘটনার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। পরে ফিরে এসে দেখেন তার পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তিনি দাবি করেন, তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে মেয়ের জামাইয়ের বিদেশ থেকে পাঠানো নগদ অর্থও ছিল।

একই অগ্নিকাণ্ডে পাশের বাড়ির মরহুম ছাইফুল ইসলামের স্ত্রী রুলি বেওয়ার বসতঘরও পুড়ে যায়। তার প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার দুটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

এদিকে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত